প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
মালদ্বীপে ভ্রমণকন্যা মিম, কী বলছেন ভক্তরা
ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম একটু সময় পেলেই কাজের ফাঁকে ছুটি কাটাতে প্রায়ই দেশের বাইরে উড়াল দেন। তাকে ভক্তমহলে ‘ভ্রমণকন্যা’ হিসেবেও ডাকা হয়। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি বিভিন্ন সময় বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ান তিনি। এবারও তার ব্যতিক্রম ঘটল না লাস্যময়ী হয়ে ধরা দিলেন মালদ্বীপে ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) রাতে নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিম। পোস্টের ছবিতে অভিনেত্রীকে লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। লাস্যময়ী রূপে মিমের এই ছবিগুলো প্রকাশের পরপরই তার ভক্তদের নজর কেড়েছেন নায়িকা।
এক ভক্ত লিখেছেন, সুন্দর লাগছে আপু। আরেকজন আবার লিখেছেন, দারুণ। কেউ আবার মিমের নতুন সিনেমার জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন, অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে।
ব্যক্তিগত জীবনের বাইরে এই মুহূর্তে বিদ্যা সিনহা মিম তার আসন্ন সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। শোনা যাচ্ছে, মিম জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভের বিপরীতে একটি নতুন সিনেমার কাজ শুরু করেছেন। এই জনপ্রিয় জুটি এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে এর শুটিং চলছে। শুভ-মিম জুটির নতুন কাজের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
Copyright © 2026 All rights reserved.